সারাদেশ

রংপুরে বাড়ছে কর্মহীন মানুষ

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষের সংখ্যা বাড়ছে রংপুর বিভাগ জুড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খেটে খাওয়া নিম্ন আয়ের অনেক মানুষ কাজ হারিয়ে ফিরে আসছেন এলাকায়। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক যুগ ধরে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন রংপুরের তামপাট এলাকার আশরাফুল আলম। তার আয়েই সংসারের খরচ চলে। দুইমাস আগে কর্মহীন হয়ে ফিরে আসেন নিজ গ্রামে। এখন গ্রামেই করছেন কাজের সন্ধান।

করোনা ভাইরাসের শুরু থেকেই বাসায় আছেন কাউনিয়া উপজেলার অন্নদানগরের দেলোয়ার মিয়া। সদ্য বিবাহের পাট চুকিয়েছেন। তার কপালে চিন্তার ভাজ। লকডাউন শেষে রাজধানীতে গিয়ে কাজ পাবেন তো? অভাবের সংসারে মানসিক ভারসাম্যহীন বাবা, বৃদ্ধ দাদী, মা, স্ত্রী আর ছোট ভাইয়ের ভরণ-পোষণের দায়িত্ব তার কাঁধে।

প্রতিদিনই তাদের মতো শত শত মানুষ কাজ হারিয়ে অথবা অর্থ সঙ্কটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ফিরছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি ফিরে আসা কোনো সমাধান নয়। কর্মহীন মানুষকে অর্থনীতির মূলধারায় ধরে রাখতে সরকারকে নিতে হবে নানা পদক্ষেপ। কর্মহীন এসব মানুষের কর্মের ব্যবস্থা না হলে বিপর্যয় দেখা দেবে। সেই সঙ্গে কর্মমুখী করে তুলতে না পারলে রংপুর বিভাগে বাড়বে দরিদ্র মানুষের সংখ্যা। পাশাপাশি অর্থনীতিতে পড়বে নেতিবাচক প্রভাব।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা