সারাদেশ

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ    

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পর্যটন স্পট ও বন্যপ্রানী প্রজনন কেন্দ্র করমজল সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচারের সময় হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ।

রোববার (২৬ জুলাই) ভোরে বনের চাড়াখালী খাল দিয়ে নৌকা দুটি যাওয়ার সময় বন প্রহরীরা তল্লাশির জন্য চ্যালেঞ্জ করেন। এ সময় নৌকায় থাকা সংঘবদ্ধ পাচারকারী হরিণ শিকারিরা বনের মধ্যে পালিয়ে যান। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করে বন প্রহরীরা। তবে পাচারে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা।

বন কর্মকর্তা আজাদ কবির জানান, জব্দকৃত হরিণের মাংস খুলনায় আদালতে পাঠানো হবে। বন আইনে মামলা দায়ের শেষে আদালতের নির্দেশনা অনুসারে বিনষ্ট করা হবে জব্দকৃত হরিণের মাংস।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা