সারাদেশ

বঙ্গবন্ধুর ম্যুরালে মধুখালী মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: মুক্তিযুদ্ধ মঞ্চ মধুখালী উপজেলা শাখার নবগঠিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে সভাপতি মীর মো. রাজন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. মকিদুল ইসলাম ও মাহমুদুন নবী বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আলীমুজ্জামান রাহাত ও আবুল কাশেম রুদ্র, সাংগঠনিক সম্পাদক আল আমিন শরিফ আশিক, দপ্তর সম্পাদক মারজান বিশ্বাসসহ সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম মো. দেলোয়ার হোসেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা