ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪
সারাদেশ

ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে কুমিল্লার বুড়িচংয়ে। রোববার (২৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

তিনি বলেন, সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে কুমিল্লা শহর অভিমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। এতে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেন ভুইয়া (৩৫) ও তার বোন লিপা আক্তার (৪০)। অপর ২ জন লেগুনার চালক ও হেলপার। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা