টাঙ্গাইলে বাড়ছে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ 
সারাদেশ

টাঙ্গাইলে বাড়ছে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ 

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের প্রায় সকল নদীর পানি বেড়েই চলেছে। বিশেষ করে জেলার বড় তিনটি নদী যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলায় নতুন নতুন এলাকা গুলো প্লাবিত হচ্ছে।

জেলার ৬৯টি ইউনিয়নের ৫৫৮টি গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ।

প্রায় প্রতিটি ইউনিয়ন থেকে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্গত এলাকার মানুষ আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ, রাস্তাঘাটসহ উঁচু স্থানগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

জেলার বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলার মানুষ দীর্ঘমেয়াদি বন্যার ফাঁদে পড়েছে। এসব এলাকায় পানি প্রবেশ করলে তা সহজে বের হয় না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা