ব্রাহ্মণবাড়িয়ায় কালনী ট্রেনে আগুন
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী ট্রেনে আগুন

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি। শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের তালশহর রেলওয়ে স্টেশনের অদূরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেলওয়ে থানা পুলিশের ট্রেনে যাত্রীসেবার দায়িত্বরত মুন্না জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর 'ট' ও 'ঠ' বগির সংযোগস্থলে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম জানান, জেনারেটরের ক্যাবলে ত্রুটির কারণে দুই বগির সংযোগস্থলের রাবারে আগুন লাগে। পরে রেলের গার্ড এবং পুলিশ সম্মিলিতভাবে আগুন নেভায়। পরবর্তীতে ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে থামার পর পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এরপর সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা