সারাদেশ

গোপালগঞ্জে পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: পুকুরে ডুবে মারা গেছে দুই খালাতো বোন ফাতেমা (৫) ও তামান্না (৬)। শনিবার (২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ফাতেমা সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ে ও পাশের চরমানিকদাহ গ্রামের তারা মিয়ার মেয়ে তামান্না।

এলাকাবাসী জানান, চরমানিকদাহ গ্রামের তারা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার (২৪ জুলাই) করপাড়া সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ের বিয়ে উপলক্ষে ওই বাড়িতে যান। ফাতেমা ও তামান্না গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। কিন্তু, দীর্ঘ সময় পরেও ওই দুই শিশু ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ এইচ এম সালাউদ্দিন জানান, রোববার (২৬ জুলাই) ফাতেমার বড় বোনের বিয়ে হওয়ার কথা রয়েছে। কিন্তু, বিয়েবাড়িতে আনন্দের বদলে এখন শোকের মাতম চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা