সারাদেশ

স্লুইচগেটের পানির স্রোতে ভাঙছে জমি

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর ভূঁইয়া বাড়ি সংলগ্ন স্লুইচগেটের পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের বসতি জমি। সংশ্লিষ্ট দপ্তরে বারবার লিখিতভাবে জানালেও কোনো সুফল আসছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিন জানা গেছে, মানুষের প্রয়োজন ও প্রাকৃতিক দুর্যোগে পানির প্রবাহ গতি নিয়ন্ত্রণে রাখতে ২০১২ সালের দিকে বেড়িবাঁধের মান্দারতলা খালের ওপর ওই রেগুলেটর স্লুইচগেটটি নির্মাণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। সাম্প্রতিক আকস্মিক বন্যা পরিস্থিতিতে কয়েক হাজার বাড়িঘর পদ্মার পানিতে তলিয়ে গেলে এলাকাবাসীর বেশিরভাগ মানুষের দাবিতে রেগুলেটরের সবকটি গেট খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিম অংশের মান্দারতলা খালের দুপাড়ের কিছু অংশে মাটি ধসের ঘটনা ঘটছে।

এলাকার খোকন ভূঁইয়া বলেন, ‘রেগুলেটর নির্মাণের সময় খালের দুপাশে স্থায়ী পাড় বাঁধানোর কথা থাকলেও তা করা হয়নি। আমি এ বিষয়ে বাপাউবোতে লিখিতভাবে জানিয়েছি।’ আরেক বাসিন্দা রাসেল শেখ বলেন, ‘এখানে রেগুলেটরের প্রয়োজন নেই। এটি প্রত্যাহার করে ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক।’

অন্যদিকে আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস বলেন, হাজার হাজার মানুষের জীবন বড় নাকি পাঁচজনের জমি? বর্তমান পানির তলে হাজারও পরিবার। তাদের কথা চিন্তা করেই স্লুইচগেটের রেগুলেটর খুলে দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা