সারাদেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। তারা হলো, উখিয়া বালুখালী এইচ ব্লকের ফেরদৌস (৩০), একই ক্যাম্পের বাসিন্দা আবদুস সালাম (৩৫)। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন।

শনিবার (২৫ জুলাই) ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্রসহ ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন নাফ নদী সীমান্তে মিয়ানমার থেকে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক নাফ নদী সাঁতরে কিনারায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

তিনি আরও জানান, এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

বিজিবির অধিনায়ক বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা