সারাদেশ

ঘাঘটের ভাঙনের কবলে দুই গ্রাম, বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের পিয়ারপাড়া ও কুটিরপাড়া গ্রাম ঘাঘট নদীর ভাঙনে পড়ে বিলীনের পথে। ওই দুই গ্রামের অনেকে ভিটে মাটি হারিয়ে নি:স্ব হয়েছেন। অনেকের ফসলি জমি-বাড়ি ভাঙনের কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কিত দুই গ্রামের বাসিন্দারা ঘাঘটের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পিয়ারপাড়া গ্রামের ঘাঘট নদীর তীরে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ ও ভাঙন রোধের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন রেজাউল করিম, বান্ডু মিয়া, রানা ইসলাম, শফিউল আলম প্রমুখ। তারা বলেন, প্রতি বছর ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে তাদের বসতবাড়ি ও ফসলি জমি। অনেকেই হয়েছেন নি:স্ব। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। সম্প্রতি আবারও পিয়ারপড়া ও কুটিরপাড়া গ্রামের ওপর দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে করে তারা চরম আতঙ্কে রয়েছেন। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন দুই গ্রামবাসী।

পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাহাবুবার রহমান বলেন, পিয়ারপাড়া ও কুটিরপাড়া গ্রামের স্থানীয়দের মাধ্যমে ঘাঘট নদীর ভাঙনের বিষয়টি জানার পরেই দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা