সারাদেশ

ফরিদপুরে দুই লাখ মানুষ পানিবন্দি

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুর অঞ্চলে দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। গত ১২ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পাট প্রধান এই জেলায় পাট, ধান, সবজি, ধানের বীজতলাসহ পাঁচ হাজার হেক্টরের বেশি জমির ফসলে ক্ষতি মুখে রয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, এখন পর্যন্ত পদ্মার পানি বেড়ে জেলার সাত উপজেলার ৫৪১টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি।
সরকারের পক্ষ থেকে ৩৬০ মেট্রিকটন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। শহররক্ষা বাঁধে আশ্রয় নেওয়া মানুষের মাঝে রান্না করা খাবার ও গবাদিপশুর খাবার বিতরণ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা