সারাদেশ

পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল যুবলীগ নেতার

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলায় পিকআপ ভ্যানচাপায় যুবলীগ নেতা শাহজাহান আল মাহমুদের (৪৫) মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহানের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামে। তিনি বুধন্তি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শাহজাহান। পথিমধ্যে কোট্টাপাড়া মোড়ে মহাসড়কের স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলটি একদিকে হেলে পড়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলে জানান ওসি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা