সারাদেশ

তুহিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নবাসী।

গত ৩ জুলাই মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে গোবরা ইউনিয়নের চরবয়রা গ্রামে তুহিন মোল্যাকে কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাই আরেফিন মোল্যা ১৬ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টুটুল ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফুল আলম রনি বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে ওই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা