সারাদেশ

শ্রমিক নির্যাতনে বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টার ও বাস চালানোর জন্য একজন শ্রমিকনেতার দাবিকৃত সম্মানি না দেওয়ায় পরিবহনের ম্যানেজারকে মারধর করে দুই লাখ ৪৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মুখোমুখি দুটি পক্ষ। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার (২৬ জুলাই) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন নির্যাতনের শিকার গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ। অন্যদিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থ্রি হুইলার শ্রমিক নেতা কামাল হোসেন লিটন মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

শহিদুল ইসলাম শহিদ সংবাদ সম্মেলনে বলেন, ‘বরিশাল কাউন্টারে যোগ দেওয়ার পর থেকেই বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন মোল্লাকে টার্মিনালে যাতায়াত করতে দেখতাম। পরবর্তীতে তিনি একদিন হঠাৎ আমার কাউন্টারে গিয়ে বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালে কাউন্টার এবং বাস চালাতে চাইলে তাকে প্রতি মাসে ২৫ হাজার টাকার সম্মানি দিতে হবে। আমি বাস টার্মিনালের অন্যান্য কাউন্টারে যোগাযোগ করলে তারাও জানান, লিটন মোল্লাকে সম্মানি না দিলে কেউই বাস চালাতে পারেন না। একপর্যায়ে আমি কয়েকমাস কম বেশি করে তাকে সম্মানি পাঠিয়েছি।’

‘কিন্তু করোনাকালে বাস চলাচলে খুব সমস্যা হওয়ার কারণে গত দুই মাস তাকে তার সম্মানি পাঠাতে পারিনি। এই কারণে তিনি নিজের লোকদের মাধ্যমে কিছুদিন আগে আমাকে তার বাসায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।’

শহিদ বলেন, ‘বুধবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে নথুল্লাবাদের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার বন্ধ করে বাসায় যাওয়ার সময় হঠাৎ মামলার এজাহারভুক্ত আসামি রনি মৃধা, রুবেল, তারেক, নাসির, সোহাগ, মাসুম, সুজন, জলিল, মাসুদ ও ইউনুসসহ আরো কয়েকজন মিলে মক্কা-মদিনা হোটেলের সামনে আমাকে ঘিরে ধরেন। তারা অতর্কিত হামলা চালিয়ে আমার সঙ্গে থাকা গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের দুই লাখ ৪৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান। আমার চিৎকারে শুনে বাস টার্মিনালে কর্মরত এয়ারপোর্ট থানার এএসআই রুহুল আমিন স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।’

‘ঘটনার দুইদিন পরে আমি সামান্য সুস্থতা লাভ করলে এয়ারপোর্ট থানায় ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা করেছি। মামলায় কালাম হোসেন লিটন মোল্লা, রনি মৃধা, তারেকসহ ১১ জনকে আসামি করা হয়।’

এদিকে বেলা ১১টায় কামাল হোসেন লিটন মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে শহিদুল ইসলামের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। তাদের দাবি, মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা