সারাদেশ

শহররক্ষা বাঁধ ভেঙে ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুরে বন্যা পরিস্থিতির আবার অবনতি ঘটছে। গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে সোমবার (২৭ জুলাই) সর্বোচ্চ উচ্চতার ১১৯ সেন্টিমিটার বা বিপৎসীমার ৯.৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুরের বিল গজারিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪৫ মিটার অংশ ভেঙে গেছে। সোমবার বিকলে চারটার দিকে বাঁধের ওই অংশ ভেঙ্গে পড়ে। ফলে তীব্র বেগে ওই ভাঙা অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাঁধের ওই অংশে গত ১৯ জুলাই ৮০ মিটার ভেঙে যায়। বালিভর্তি জিও ব্যাগ দিয়ে সে ফাটল বন্ধ করা হয়। সেই জায়গায় আবারও এই ৪৫ মিটার অংশ পানি তোড়ে ভেঙে যায়।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘প্রকৃতির শক্তির কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। গত ১৯ জুলাই থেকে কাজ করেও বাঁধটি টিকিয়ে রাখতে পারিনি। এখন পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন বিভাগকে ডেকে পাঠানো হয়েছে। তাদের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা