সারাদেশ

মিঠাপুকুরে ট্রাকের চাপায় প্রাণ গেল চাচা-ভাতিজির 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি পেট্রোলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাচা লাবলু মিয়া (৩৫) ও ভাতিজি জুঁই আক্তার (১০)। তাদের বাড়ি মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর দুবলাচারি গ্রামে। নিহত লাবলু মিয়া পেশায় দলিল লেখক ছিলেন। আর শিশু জুঁই শঠিবাড়ি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়তো।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, লাবলু মিয়া মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করেন। মহাসড়কে ওঠার সময় শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজি জুঁই আক্তার মারা যায়। গুরুতর আহত লাবলু মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা