সারাদেশ

ভাঙছে তিস্তা, আতঙ্কে মালামাল নিয়ে রাস্তায় বাস

হারুন উর রশিদ সোহেল, রংপুর থেকে:

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙন আতঙ্কে গবাদি পশুসহ মালামাল নিয়ে রাস্তায় অস্থায়ী ঘর গড়ে বাস করছেন আতঙ্কিত মানুষজন। ভাঙন আতঙ্কে আগাম প্রস্তুুতি হিসাবে তারা এমনটি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগের বন্যায় গঙ্গাচড়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি বেড়েছে। ফলে উপজেলার সাতটি ইউনিয়নের চরাঞ্চলের ফসলসহ রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়। পুকুর ও মৎস্য খামারের কয়েক লাখ টাকার মাছ ভেসে যায়। বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইসব চরাঞ্চলে তিস্তার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে। কিন্তু মাটির সংকুলান হওয়ায় কাজ ধীরগতিতে হচ্ছে। ফলে ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে চর শংকরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। বিনবিনার পাকা রাস্তার ৩০০ ফুট ও চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ ভেঙে গেছে। হুমকিতে পড়েছে শংকরদহ হাফেজিয়া মাদ্রাসা, পাইকান আকবরিয়া মাদ্রাসা, সাউদপাড়া মাদ্রাসা, মসজিদ, পোস্ট অফিসসহ কয়েকটি গ্রাম ও ফসলি জমি।

এছাড়া লক্ষ্মীটারীর শংকরদহ আশ্রয়ণ গ্রামের বাড়িসহ পাঁচ শতাধিক বাড়ি বিলীন হয়ে গেছে। আর ৭০টির মতো বাড়ি গ্রামটিতে রয়েছে। কোলকোন্দের বিনবিনা ও চিলাখালের ১৫টি বাড়ি বিলীন হয়েছে।

ভাঙন আতঙ্কে শংকরদহের বেশ কিছু পরিবার বাড়ি ছেড়ে মালামাল নিয়ে রাস্তায় বসবাস করছে। তাদের মধ্যে শরিফা বেগম ও আপেল মিয়া জানান, তিস্তা নদীর তীরে তাদের বাড়িঘর। তিস্তার বেড়িবাঁধটির আর ৩-৪ ফুট ভাঙলে পানি এসে তাদের বাড়ি তলিয়ে যাবে। যেহেতু তাদের বাড়ি তিস্তার পাশেই পানি এলে বাড়ি সরানো দূরের কথা, মালামাল সরানোরও সময় পাওয়া যাবে না। যেকোনো সময় ৩-৪ ফুট জায়গা ভেঙে যেতে পারে। এ ভয়ে বাড়ির জিনিসপত্র নিয়ে রাস্তায় বসবাস করছেন তারা। ভাঙন রোধ হলে বাড়িতে ফিরবেন বলেও জানান তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা