সারাদেশ

চৌগাছায় বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

নিজস্ব প্রতিনিধি:

যশোর: যশোরের চৌগাছায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক টিটো (২৫)। এ সময় তার বাবা মোশারফ হোসেন (৫৫) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার কান্দিগ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউসির) গবেষণা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, টিটো ও তার বাবা মোশারফ হোসেন গ্রামের দক্ষিণ মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন। দুপুর আড়াইটার দিকে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত শুরু হলে তারা বাড়ি ফেরার প্রস্ততি নেওয়ার সময় হঠাৎ বজ্রপাত হয়।

নিহত টিটো এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা