সারাদেশ

এনএসআই কর্মকর্তা নিহত

সান নিউজ ডেস্ক: বরগুনার আমতলীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা মো. আল আমিন (৩৫)। এতে আরও এক এনএসআই সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা খুন

শুক্রবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। মো. আল আমিন এনএসআই বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে কলাপাড়া থেকে বরগুনা যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের। তারা আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হন এনএসআই কর্মকর্তা আল আমিন।

আরও পড়ুন: প্রেমের টানে ইতালীয় তরুণী রামুতে

এ সময় তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে মরদেহ এনএসআই বরগুনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। আহত মাঠকর্মী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিহত হয়েছেন এবং সঙ্গে থাকা একই কার্যালয়ের মাঠকর্মী আহত হয়েছেন। নিহতের মরদেহ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা