মেয়ের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা
সারাদেশ

মেয়ের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে মেয়ে পূজা বণিক (১৭) এর মৃত্যুর শোকে হেক্সিসল খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন মা বাসন্তী বণিক (৫০)।

আরও পড়ুন : পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বাসন্তী বণিক ওই গ্রামের প্রাণকৃষ্ণ বণিকের স্ত্রী। এই দম্পতির একমাত্র মেয়ে পূজা বণিক (১৭) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন : ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসন্তী ও প্রাণকৃষ্ণ দম্পতির একমাত্র সন্তান কলেজছাত্রী পূজা বণিক কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পূজার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ বাড়িতে আনা হয়। পরে শুক্রবার সকালে মরদেহ সৎকার করার প্রস্তুতির জন্য ঘর থেকে বের করে বাইরে রাখা হয়।

এ সময় মেয়ের মৃত্যুর শোকে মা বাসন্তী বণিক ঘরের ভেতরে গিয়ে হেক্সিসল পান করেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আশ্রয়ণের ঘর দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ

বাসন্তী বণিকের ভাই বিপ্লব কুমার বণিক বলেন, পূজা কিডনিজনিত রোগে আক্রান্ত ছিল। মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বাসন্তী বণিক ঘরে থাকা হেক্সিসল পান করেন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মা ও মেয়ের মরদেহ একসঙ্গে সৎকার করা হয়।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই কষ্টদায়ক। মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মৃত বাসন্তী বণিকের ভাই অপমৃত্যু মামলা করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা