সারাদেশ

সহযাত্রী খেলাঘর আসরের ২১ বছর পূর্তি উদযাপন

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা: ঢাকার মিরপুর পীরেরবাগে জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘরের শাখা সহযাত্রী খেলাঘর আসরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চড়ুইভাতি ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব

শুক্রবার ( ১১ নভেম্বর) আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকাল দশটায় জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনের শুরুতেই বেতিয়ারার শহীদ দিবস উপলক্ষে বেতিয়ারার শহীদ যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও স্মৃতিচারণ করা হয়।

সহযাত্রী খেলাঘর আসরের সভাপতি মো: ইমাজ উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সৌমেন পোদ্দার, সম্পাদক আমিনুল ইসলাম আকন, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান, খেলাঘর কেন্দ্রীয় কিমিটির সদস্য তাহাজুল ইসলাম ফয়সাল, কবি শ্যামলী খান, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রধান, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য লিটন হাসান, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সদস্য ফাতেমা আক্তার প্রমূখ।

আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুক হামলা, নিহত ৯

আয়োজনমালায় অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি সংগঠনের শিশু-কিশোরদের সংগীত, আবৃত্তি, নৃত্য ও অভিনয় পরিবেশন হয়। ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে ও চড়ুইভাতির মধ্যদিয়ে আনুষ্ঠানের সমাপনী টানেন সংগঠনের সভাপতি ইমাজ উদ্দিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা