নোয়াখালীতে তরুণের মরদেহ উদ্ধার
সারাদেশ

নোয়াখালীতে তরুণের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : উলিপুরে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

নিহত মো. ইয়াছিন (১৮) উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনপুর কবির মাস্টার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে এবং সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : আশ্রয়ণের ঘর দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াছিনের পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে গ্রামের বাড়িতে একাই থাকত।

শুক্রবার ভোররাতে সে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল পৌনে ৯টার দিকে ইয়াছিনের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আরও পড়ুন : ইচ্ছাকৃতভাবেই ৬ ভাইকে চাপা দেয় চালক

সংবাদ পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা