সারাদেশ

ঈশ্বরগঞ্জে ‘হুমায়ূন মেলা’ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘হুমায়ূন মেলা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ মেলার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান প্রমুখ।

সভায় বাংলা সাহিত্যের গল্পের জাদুকর, অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে (১৩ নভেম্বর) রবিবার ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্যাতিক্রমী কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ব্যাতিক্রমী আয়োজনের মধ্যে থাকছে রবিবার বাদ জোহর-কোরআন খতম ও বিশেষ মোনাজাত, দেয়াল পত্রিকা নির্মাণ, হুমায়ূন-সাহিত্য চরিত্রের মিলন মেলা (হিমু স্টল, মিসির আলী স্টল, রুপা স্টল,শুভ্র স্টল)। স্টলে হুমায়ূন পাঠকগণ নিজেদের পছন্দের চরিত্রে সেজে নির্ধারিত স্টলে আসবে, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে ফেসবুকে ইভেন্ট তৈরি করে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে। ঈশ্বরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে হুমায়ূন প্রেমিকদের এ মিলন মেলায় অনেক গুণীজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা