সারাদেশ

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি গ্রেফতার

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণ চেষ্টার অভিযোগ বিদ্যালয়ের দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

বুধবার (৯ নভেম্বর) সকালে অভিযুক্ত দপ্তরিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে, গত রোববার ৩ নভেম্বর দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত তাহের হোসেন রাজু (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এবং একই গ্রামের মো. নুরুল হুদার ছেলে।

আরও পড়ুন: যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতবো

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে অভিযুক্ত রাজু। পরে বিষয়টি প্রথমে স্থানীয় ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।

সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে একই দিন দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা