প্রতীকী ছবি
সারাদেশ

ঝালকাঠিতে আগুনে পুড়লো ২ দোকান

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ভষ্মিভূত হয়েছে। রোববার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনায় ঘটে।

আরও পড়ুন: গণম্যাধ্যমে নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেট দৌরাত্ম্য

প্রত্যক্ষদর্শী ও ফায়ার স্টেশনের কর্মীরা জানায়, শহরের তালুকদার ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের মাত্র ২৫ গজ দূরে রাস্তার বিপতির পাশের একটি খাবারে দোকানে হঠাৎ আগুনে শিখা দেখে স্থানীয়রা ছুটে আসে। মুহূর্তের মধ্যে পাশের একটি কনফেকশনারীতেও আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মাত্র আধা কিলোমিটারের দূরত্বে থাকা ঝালকাঠি ফায়ার স্টেশনের গাড়ি খবর পেলেও আধাঘন্টা বিলম্বে ঘটনাস্থলে আসে। তাদের অবহেলার কারণেই দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে বলেও স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুন: অবশেষে প্রোটিয়াদের বিদায়

তবে এ অভিযোগ অস্বীকার কেরে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বলেন, আমারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

খাবার হোটেলটির চুলার আগুন থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির হিসেব নিরুপন করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা