সারাদেশ

ছিনতাইকারী কেড়ে নিলো পোশাক শ্রমিকের প্রান

সান নিউজ ডেস্ক: জয়নুর রহমান জনি (২৪) নামে এক পোশাকশ্রমিক নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

শনিবার (২৯ অক্টোবর) ভোরে শহরের চাষাঢ়া রেলক্রসিং এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

জনি কুষ্টিয়ার দৌলতপুর থানার চর প্রাগপুরের ইলিয়াস হোসেন লাল্টুর ছেলে। তিনি নারায়ণগঞ্জ বিসিক শিল্প নগরীর ফেইম এ্যাপারেলস লিসিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

সরকারি মহিলা কলেজের সামনে মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে খবর দেয় অ্যাডভোকেট আব্দুর রশিদ নামে একজন। তিনি বলেন, দেখে মনে হয়েছে ছেলেটি দূরপাল্লার কোনো পরিবহন থেকে খুব ভোরে অথবা ভোর হওয়ার আগে চাষাঢ়ায় নেমেছে। পরে তার গন্তব্যে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছে। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জেনেছি সে একজন পোশাকশ্রমিক। তার পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘জেলহত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নিহতের বড় ভাই হাবিবুর রহমান হাবিব গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে কুষ্টিয়ার জেএস পরিবহনে করে রাত সাড়ে ৮টার গাড়িতে নারায়ণগঞ্জের উদ্দেশে ভাইকে তুলে দেই। সকালে মোবাইলে খবর আসে, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। শুনেছি জনির তলপেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ভোরের দিকে ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা একটি কালো রঙের ব্যাগ ছিল। ব্যাগটি তল্লাশি করে জানা যায়, তিনি বিসিকের একটি গার্মেন্টসে কোয়ালিটি ইনচার্জ (কিউআই) পদে কর্মরত ছিলেন। তার কর্মস্থলের পরিচয়পত্রে থাকা জরুরি নম্বরে ফোন করে পরিবারকে জানিয়েছি।

আরও পড়ুন: একদিনেই সুস্থ প্রায় ৪ লাখ

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা