সারাদেশ

সিলেটে ট্রেন যোগাযোগ বন্ধ

সান নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রেললাইনের ওপর গাছ পড়ে মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: রাশিয়াকে ৪০টি টারবাইন দিচ্ছে ইরান

স্থানীয় জানা যায়, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও একটু দূরে সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এগুলো সিলেটগামী ট্রেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

তিনি আরও বলেন, গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। উদ্ধারকারী টিম বনের ভেতরে রয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা