সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক মালিকের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে ক্লিনিক মালিককে ৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন একটি ক্লিনিক মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করেন। একইসাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় একটি ছাত্রাবাস থেকে ছাত্রদের বের করে দিয়ে সেখানে ক্লিনিক চালু করেন। নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেওয়ার অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামিকে কারাগারে পাঠানো হয়।

বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা