সারাদেশ
অপশক্তি বিনাশ হয়ে

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): সনাতন ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব গত (২৪ অক্টোবর) সোমবার কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আড়ম্বরে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ রায়ের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে এ পূজা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার (২৫ অক্টোবর) ডা. দিলীপ রায়ের গ্রামের বাড়িতে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। প্রীতি ভোজে ভক্তবৃন্দসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ অংশ নেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান

পূজা উপলক্ষে ডাঃ দিলীপ রায় বলেন, মা কালী যেমন সকল অপশক্তি বিনাশের প্রতীক, তেমনি আমাদের সমাজ থেকে সকল অপশক্তি বিনাশ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা