সারাদেশ

তিন ভাড়াটে খুনির যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মেহেরাজ হোসেন (২৫) নামের এক তরুণকে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন সুনাক

মঙ্গলবার (২৫ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-আবদুল্লাহ আল মামুন, সজীব আহম্মদ ও তানভীর হোসেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সবার বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।

মামলার এজাহার থেকে জানা গেছে, আবদুল্লাহ আল মামুনের সঙ্গে এক তরুণীর প্রেম ছিল। ওই তরুণীকে পছন্দ করতেন একই এলাকার মেহেরাজ হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে মেহেরাজকে হত্যার পরিকল্পনা করেন মামুন। এ জন্য বন্ধু সজীব আহম্মদ ও তানভীর হোসেনকে ৩০ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মামুন।

আরও পড়ুন: অন্ধ বিরোধিতাই বিএনপির হাতিয়ার

পরিকল্পনা অনুযায়ী তিন বন্ধু মিলে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরাজকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দী করে মামুন ও তানভীর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুর গ্রামের টক্কারপুল এলাকায় সেতুর নিচে ফেলে দেন। মেহেরাজকে কোথাও খুঁজে না পেয়ে ২৭ ফেব্রুয়ারি তার ভাই মাহবুবুর রহমান সুধারাম থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পরে ২৮ ফেব্রুয়ারি সকালে টক্কারপুল সেতুর নিচ থেকে দাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মেহেরাজের লাশ উদ্ধার করেন। পরে ২ মার্চ মাহবুবুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০২০ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, এক তরুণীর সঙ্গে প্রেমের জেরে মেহেরাজকে হত্যা করা হয়েছে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন বন্ধুর যাবজ্জীবন সাজার রায় দেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয়...

ব্রাজিলের ভাগ্য ঝুলে গেল

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় রাউন্ডে। প্রথম দফার হাড্ডাহাড্ড...

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা