ডাচদের পেল বাংলাদেশ
সারাদেশ

ডাচদের পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু ২৪ অক্টোবর। তবে এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কারা হবে, সেটি ছিল অজানা।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

আজ ঠিক হলো বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোন দল। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে নেদারল্যান্ডস। তাই বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে হবে ডাচদের বিপক্ষে।

শ্রীলঙ্কা প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে আরব আমিরাত ও নেদারল্যান্ডসকে হারিয়ে ‌‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্বে পা রেখেছে।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

অন্যদিকে নেদারল্যান্ডসের ভাগ্য ছিল নামিবিয়ার হাতে। প্রথম দুই ম্যাচ জিতে তারা ৪ পয়েন্ট হাতে নিলেও আজ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নামিবিয়ার ফলের দিকে তাকিয়ে ছিল ডাচরা।

নামিবিয়া আরব আমিরাতের বিপক্ষে জিতে গেলে রানরেটে এগিয়ে থেকে ৪ পয়েন্ট নিয়েও চলে যেতো সুপার টুয়েলভে। সেক্ষেত্রে বাদ পড়তো নেদারল্যান্ডস।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

কিন্তু জিলংয়ে আজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াইয়ে ৭ রানে আরব আমিরাতের কাছে হেরে গেছে নামিবিয়া। এতে আরব আমিরাতের সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদেরও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কার্...

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পি...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা