ঝালকাঠি, রাজাপুর, সরকারি, প্রাথমিক, বিদ্যালয়, প্রধান, শিক্ষক, অনিয়ম, দুর্নীতি, অভিযোগ, মানববন্ধন
সারাদেশ

 প্রধান শিক্ষককে অপসারণের দাবি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৭৬ নং বামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন: বিএনপিকে সহযোগিতা দিচ্ছে সরকার

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠান উন্নয়নের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ এনে তাকে ওই বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকায় ওই বিদ্যালয়ের মাঠে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা।

মানবন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজাহান খাঁন, শিক্ষার্থী অভিভাবক মোঃ মাসুম হাওলাদার, মোঃ হাসান, সাহিদা পারভীন ও একলাস হাওলাদার প্রমুখ।

আরও পড়ুন: দুর্নীতির মামলায় দলিল লেখক গ্রেফতার

এ সময় বক্তারা প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিলম্বে বিদ্যালয়ে হাজির হওয়া, প্রতিষ্ঠান উন্নয়নে অনুসৎসাহী, পাঠদানে অনিয়ম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের কথা তুলে ধরে প্রতিষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনতে অতিদ্রুত প্রধান শিক্ষকের অপসারণ সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা