রাজনীতি

বিএনপিকে সহযোগিতা দিচ্ছে সরকার

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছেন। তারা তাদের সমাবেশে লোকসমাগম হলে বলেন, সরকার ব্যর্থ। আবার লোকসমাগম না হলে বলেন, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার তাদের সমাবেশে বাধা নয় বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে।’

আরও পড়ুন : ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল কি না- প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না।

‘ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে?’

আরও পড়ুন : পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান ইলেভেন নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে- মির্জা ফখরুলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল?

‘বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়াক সরকারের প্রধান করতে চেয়েছিল। সে লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। পরে বিএনপি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি ও এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমতাবস্থায় ১/১১ তে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা