সারাদেশ

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন : বিএনপিকে সহযোগিতা দিচ্ছে সরকার

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা