বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু

ফয়সাল, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হল, সুলতানশী গ্রামের আব্দুল লতিফের কন্যা শিমলা আক্তার (৯) ও পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর কন্যা রোজিনা আক্তার (৭)।

শিমলা ও রোজিনা সম্পর্কে আপন খালাতো বোন। এর মধ্যে শিমলা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণী ও রোজিনা ২য় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা স্বজনদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা ঘরের টিনের চালের মধ্যে উঠে। এসময় তারা অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। বিয়য়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফয়সল চৌধুরী

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা