পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
খেলা

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদিকে দলে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বে রোল মডেল

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালীন ডান হাঁটুর লিগামেন্টে টান লেগে ইনজুরিতে পড়েন শাহিন শাহ আফ্রিদি। এরপর ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। যে কারণে খেলতে পারেননি এশিয়া কাপ।

এশিয়া কাপে ফাইনালসহ শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হারের কারণে টি-টোয়েন্টি দল নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যান পাকিস্তানের নির্বাচকরা। দাবি ওঠে ফাখর জামানকে বাদ দিয়ে শান মাসুদকে দলে নেয়ার জন্য। ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শান মাসুদ।

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

শেষ পর্যন্ত ফাখর জামানকে ঠেলে দেয়া হয়েছে রিজার্ভ বেঞ্চে। পরিবর্তে দলে ঢুকে গেছেন শান মাসুদ। দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে হায়দার আলিকেও। গত বছর ডিসেম্বরে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন তিনি।

তবে, অনেকেই আশা করেছিলেন- এশিয়া কাপে শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর হয়তো এই বিশ্বকাপেও দলে ডাক পেতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। গত বিশ্বকাপে মালিক যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা ছিল অবিশ্বাস্য। কিন্তু নির্বাচকরা আর শোয়েবের ওপর আস্থা রাখতে রাজি নন।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।

রিজার্ভ: ফাখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ ধানি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা