বিশ্ব ডিম দিবস পালিত
সারাদেশ

বিশ্ব ডিম দিবস পালিত

মুজাহিদ, পটুয়াখালী প্রতিনিধি: বিশ্ব ডিম দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আবারও বেড়েছে ডিমের দাম

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে প্রাণীসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল-এর আয়োজনে সদর উপজেলা হাঁস প্রজনন কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

জেলা ট্রেনিং অফিসার ডাঃ সঞ্জীব চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ভেটেনারী অফিসার ডাঃ মোঃ জামাল উদ্দিন, পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন জেলার সভাপতি মোঃ শওকত আলী প্রমুখ।

বক্তারা বলেন, স্বল্প খরচে একমাত্র ডিমই পুষ্টির চাহিদা পুরনে সক্ষম তাই দৈনন্দিন জীবনে পুষ্টির চাহিদা মেটাতে প্রত্তেকের অন্তত একটি করে ডিম খাওয়া উচিৎ। বিশ্ব ডিম দিবসের এবছরের প্রতিপাদ্য “প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন”।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা