সারাদেশ

ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক ও চালককে আট করেছে।

আরও পড়ুন : পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট

বৃহস্পতিবার রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাছ ব্যবসায়ী শহিদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন। শহিদ উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে এবং জাহাঙ্গীর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় লেবু বুনিয়া গ্রামের শফিক হাওলাদারের পুত্র আঃ রশিদ গুরুতর আহত হয়েছে। ঘটনার পর ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল খালেক জানান, আবাসন প্রকল্পের কাজের মালপত্র সড়কে থাকায় ইজিবাইকটি সড়কের মধ্যে থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল । এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইজিবাইকের একজন যাত্রি নিহত হন এবং হাসপাতালে নিলে আরও একজন মারা যায়। আহত একজনের অবস্থা আশংক্ষা জনক থাকায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আমির সোহেল জানান, হাসপাতালে আনার পরে একজনের পাল্স না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়। অপরজন ঘটনাস্থলেই মারা যায়।

অন্য একজনকে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে আরো জানায়, সড়কের একতৃতীয় অংশ জুরে আবাসন প্রকল্পের কাজের গুড়ো পাথর রাখায় এ দূর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৫

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ট্রাক চালক বাহাদুরকে জিঙ্গাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। বাহাদুর উপজেলার আমিন বাড়ি এলাকার হেমায়েত মৃধার ছেলে। এঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা