অভিযুক্ত মামুন। ছবি: ভোলা প্রতিনিধি
সারাদেশ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ওষুধ ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় এক প্রভাবশালী চাঁদাবাজ। ওই চাঁদাবাজারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম। উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদয়পুর দৌলতখান রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মামুন।

আরও পড়ুন:

জানা গেছে, মামুনকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আমিনুলকে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে এবং নারী দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে ব্যবসায়ী আমিনুল ইসলাম চাঁদাবাজ মামুনের ভয়ে আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগী নিরীহ ব্যবসায়ী আমিনুল ইসলাম ভোলা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

এক লিখিত অভিযোগে ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের উদয়পুর দৌলতখান রাস্তার মাথা এলাকায় ওষুধের ফার্মেসী দিয়ে ব্যবসা করে আসছি। এছাড়াও আমি বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে ব্যবসা করছি। স্থানীয় মোঃ আনু মিয়ার ছেলে মোঃ জসিম আমার কাছ থেকে স্ট্যাম্পে লিখিত করে ৫ লক্ষ টাকা ধার নেয়। কিছুদিন পর জসিমের কাছে ধার নেওয়া টাকা ফেরত চাইলে সে আমাকে টাকা ফেরত দিবে না বলে হুমকি দেয়।

আরও পড়ুন:

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েও আমি কোন সমাধান না পেয়ে টাকা ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা করি। যা বর্তমানে আদালতে চলমান ও সিআইডিতে তদন্তাধীন রয়েছেন। এদিকে হঠাৎ করে স্থানীয় ছিদ্দিকের ছেলে সন্ত্রাসী, চাঁদাবাজ মোঃ মামুন ও আনু মিয়ার ছেলে মোঃ জসিম আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে আমি অস্বীকার করলে মামুন ও জসিম বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে। তাদের হুমিকর ভয়ে অনেক সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি।

ভুক্তভোগী আমিনুল ইসলাম আরও বলেন, গত ০৪-০৭-২২ইং তারিখে চাঁদাবাজ মামুন ও জসিম আমার ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসীর কাছে এসে দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা চায়। মামুন আমাকে উদ্দেশ্য করে বলে তুই এখনই আমাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিবি। চাঁদা না দিলে তোর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিব। এ সময় আমি তাদের দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করলে মামুন ও জসিম আমাকে মারধর করে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর চালায়। আমার আত্মচিৎকার শুনে আনোয়ারা বেগম, মোঃ ইউনুছ, মোঃ বিল্লাল, মোঃ আঃ হামিদ, মাইনুদ্দিন, মোঃ হেলাল এগিয়ে আসে।

আরও পড়ুন:

এ সময় মামুন ও জসিম আমার বোন আনোয়ারা বেগমকেও মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করে। আমার পকেটে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও আমার বোন আনোয়ারা বেগমের সাথে থাকা স্বর্ণের চেইনসহ দোকানে থাকা ওষুধ লুট করে নিয়ে যায় চাঁদাবাজ মামুন ও জসিম। পরে লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে যায়। সেখানে আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি।

এ ঘটনার পর থেকে মামুন ও জসিম বিভিন্ন সময় আমাকে প্রাণনাশসহ ঘুম করে ফেলবে বলে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামুনকে আটক করে থানায় নিয়ে আসে এবং প্রায় ১০ ঘণ্টা আটকে রাখে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও প্রভাবশালী ব্যক্তিরা থানায় গিয়ে মামুনকে ছাড়িয়ে নিয়ে আসে। আমি বাদী হয়ে এই ঘটনায় মামুন ও জসিমকে আসামি করে ভোলার আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করি। যার মামলা নং-এমপি-২০৩/২২ইং।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মামুন ও জসিম উল্টো মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে একটি ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়াও স্থানীয় কিছু খারাপ প্রকৃতির লোকজনকে নিয়ে আমরা বিরুদ্ধে মানববন্ধন করে। মানববন্ধনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তারা আমাকে সামাজিকভাবে হয়রানি করার জন্যই মামলা, হামলা, মানববন্ধন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আমি যাতে এলাকায় শাস্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করতে পারি সে জন্য ভোলা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত মামুন ও জসিমের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ওসি বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে। আমাদের কাছে মামলা আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক

বহুল আলোচিত দলবদলের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি...

পরিবর্তন হচ্ছে অর্থবছরের সময়সূচি

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। বর্তমানে...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে...

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা