যমুনায় ইলিশ শিকার ১৪ জেলের জরিমানা
সারাদেশ

যমুনায় ইলিশ শিকার, ১৪ জেলের জরিমানা

Hossain Noor

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন : ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার রাতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীতে জাল ও নৌকা দিয়ে ইলিশ শিকার করছিলেন স্থানীয় বেশ কয়েকজন জেলে।খবর পেয়ে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি ইলিশ এবং বিশ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ওই ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে জরিমানা করা হয়।

আরও পড়ুন : বিষপানে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ইসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন এসময় আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মৎস্য অফিসার সুদীপ ভট্টাচার্য, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ, আইসি মোঃ ইউনুস মুন্সী ,সঙ্গীয় ফোর্স ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের শহিদ (৩৫), শাহআলম (৩০), আঃ হাকিম (৩৫), আলিম উদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০), হযরত আলী (১৮), মোঃ সাইফুল ইসলাম (৪০), মোঃ আলমগীর শেখ (১৮), জসিম(২০), মঞ্জুর আলী (১৮) মোঃ সুরুজ্জামান (৩৬), আঃ মজিদ (৩০), মোঃ কামরুল মন্ডল (৩০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মোঃ আব্দুল্লাহ (৩৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ইসরাত জাহান বলেন,যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় চৌদ্দ জন জেলেকে ২০ হাজার মিটার জালসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চৌদ্দ জেলেকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং জব্দ করা ১০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : নোয়াখালীতে ৪ বিএনপি নেতা গ্রেফতার

এই সময়ে কথা হয় জেলেদের সাথে ইলিশ ধরার কারণে বহু জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে। জেলেরা দরিদ্র শ্রেণির মানুষ, মাছ ধরার মাধ্যমে দৈনিক যে আয় হয়, তা দিয়ে তাদের সংসার চলে। ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ রয়েছে, অথচ অধিকাংশ জেলে এখনো প্রতিশ্রুত ২০ কেজি চাল পাননি। একটি জেলে পরিবারের পক্ষে ২০ কেজি চাল দিয়ে ২২ দিন চলা কঠিন। সেই চালটুকুও যদি তাঁরা না পান, তাহলে কীভাবে তাঁদের দিন চলবে? মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করার আগে কেন জেলেদের কাছে চাল পৌঁছানো হলো না? বিভিন্ন স্থানে মাছ ধরার দায়ে যেসব জেলে জরিমানার শিকার হয়েছেন, তাঁদের বেশির ভাগই বলেছেন, পেটের দায়ে তাঁরা মাছ ধরতে এসেছেন।

তারা আরও বলেন শুধু জেল-জরিমানা নয়, জেলেদের মাছ ধরার জালও পুড়িয়ে ফেলা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা