ঈশ্বরগঞ্জে কৃষি মেলার উদ্বোধন
সারাদেশ

ঈশ্বরগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ : 'অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: খালাস পেলেন শাহবাজ

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষি মেলা -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান। আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: ৩য় দফা ক্ষমতার দরজায় জিনপিং

কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ২০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা