বীজ উৎপাদন কেন্দ্রে অনিয়মের অভিযোগ
সারাদেশ

বীজ উৎপাদন কেন্দ্রে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় উন্নতমানের বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্পের ২০২২-২৩ সালে ঠাকুরগাঁওয়ে বীজ উৎপাদন কেন্দ্রে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ পরিবহণ ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হল ৬ ভবন

বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র (বীজ উৎপাদন) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞা সাক্ষরিত উন্মুক্ত পুনঃদরপত্র বিজ্ঞপ্তির তথ্য মতে, ২০২২-২৩ সালে বীজ উৎপাদন কেন্দ্রে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ পরিবহণ ঠিকাদার নিয়োগের জন্য একটি দরপত্র দেওয়া হয়। দরপত্র নং-০২/২০২২-২৩, যার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা,তারিখ ২৯/০৯/২০২২ খ্রিঃ।

১০ অক্টোবর দরপত্র বিক্রয়ের শুরু ও শেষ হয় ১১ অক্টোবর দুপুর ১২ টায়। একই দিনে বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসক ঠাকুরগাঁও এবং উপ-পরিচালক (বীপ্র), বীপ্রকে, বিএডিসি ঠাকুরগাঁও দপ্তরের দরপত্র বাক্সটি দরপত্রের দাতাগণের উপস্থিতিতে খোলা হবে এমন উল্লেখ্য থাকে।

আরও পড়ুন : গাছ কর্তন মামলায় কাউন্সিলর আটক

পুনঃ দরপত্রে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে ও দরপত্র দাখিলের আগেই মূল্যায়ন কমিটি ঠিকাদারদের যোগ-সাজশে দরপত্রটির ফলাফল স্থগিত করে রেখেছেন বলে অভিযোগ করেছেন মাহবুব ট্রেড্রাসের মালিক ঠিকাদার মাহবুবর রহমান বুলেট।

তিনি অভিযোগ করে বলেন, এর আগেও ২৮ সেপ্টেম্বর দরপত্রের ফলাফল নিয়ে টালবাহানা করে কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষের যোগসাজসে দরপত্র বাতিল করে পুন:দরপত্র আহ্বান করে। এবার ১১ অক্টোবর আবার দরপত্র উম্মুক্ত করার আগেই আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়। পরে দুজন ঠিকাদারকে ড্র করে তাদেরকে প্রথম ঘোষনা করে আমাকে ২য় ঘোষনা করা হয়। এরপরে সিডিউল দেখতে চাইলে তারা না দেখিয়ে দ্রুত অফিস থেকে বের হয়ে চলে যায়।

আরও পড়ুন : জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

দরপত্রে ড্র হওয়া দুজন ঠিকাদারের পেছনে দরপত্র মূল্যায়ন কমিটির হস্তক্ষেপ রয়েছে বলে তিনি আরও বলেন, ৫১ টি রুটে দুজন ঠিকাদারের পরিবহনের দর কিভাবে মিলে যায়। তারা দুজনেই একই দাম কিভাবে নির্ধারণ করেছে এটাই বোধগম্য নয়। দুজনে ১০% লেস দেখিয়ে দাম নির্ধারণ করে দরপত্র দেয়।

আর এখনো কেন দরপত্র মোতাবেক ফলাফল ঘোষনা করে নি মূল্যায়ন কমিটি। ফলাফল ঘোষনা না করে তারা টালবাহানা করে তাদের পছন্দমত ঠিকাদারকে নিয়োগ দিতে পায়তারা করছে। আমি চাই এসব বিষয় সুষ্ঠু তদন্ত করে আবার পুনঃ দরপত্র আহবান করা হোক।

এ বিষয়ে মতামত জানতে বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র (বীউ) এর উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। একই সময়ে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন : ময়মনসিংহে ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান

দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক (বীউ) শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, আমি নতুন যোগদান করেছি। এসব বিষয়ে আমার খুব বেশি জানা নেই। দরপত্র কমিটির সভাপতি ও বাকি সদস্যদের সাথে যোগাযোগ করতে বলে তিনি বিষয়গুলো এড়িয়ে যান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা