সারাদেশ
নীলফামারীতে

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

এতে সভাপতিত্বকরেন জেলা র্রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি ভারপ্রাপ্ত) মীর্জা মুরাদ হাসান বেগ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।

জেলা র্রিটার্নিং কর্মকর্তা ইয়াসির আরেফিন জানান, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে ভোটার, প্রার্থী কিংবা নির্বাচনী এজেন্ট এবং পোলিং এজেন্ট প্রবেশ করতে পারবে না।

প্রসঙ্গত, নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ২১জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১জন প্রতিদ্বন্ধিতা করছেন। জেলার ছয়টি কেন্দ্রে ৮৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা