নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার
সারাদেশ

নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: মেঘনা নদীতে ডুবতে থাকা মাকে বাঁচাতে ঝাঁপ দেওয়া নিখোঁজ তরুণের লাশ দু'দিন পরে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দিতে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম নাঈম হোসেন (২১)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার আক্তার হোসেনের ছেলে।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৩৩

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ইজাজ উদ্দিন আহমেদ বুধবার বিকেলে বলেন, দুপুরে হোসেন্দি এলাকার মেঘনা নদীত লাশ ভাসছিল।

স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে নিখোঁজ নাঈম হোসেনের পরিবারকে খবর দেওয়া হয়। নাঈমের স্বজনরা এসে লাশ সনাক্ত করেছে। লাশ হন্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ৭১৯ কোটি টাকার সার কিনবে সরকার

এর আগে গেলো সোমবার সকালে নাঈম হোসেন ও তাঁর মা জামিরুন বেগম (৪০) বাইজিদ জুনাইদ-১ লঞ্চ করে শরীয়তপুর দুলারচর থেকে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছিলেন।

লঞ্চে ওঠার পর নাঈম তাঁর মা জামিরুনের কাছে ২০ টাকা চাইছিলেন। তবে জামিরুন টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মায়ের সঙ্গে নাঈম বাগ্‌বিতণ্ডা করেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভোট

এক পর্যায়ে টাকা না দিলে নাঈম তাঁর মায়ের গলার সোনার চেইন ছিনিয়ে নিতে, গলায় হাত দেন। এতে মা ক্ষোভে নদীতে ঝাঁপ দেন। পরে মাকে বাঁচানোর জন্য সাঁতার না জানা নাঈম নদীতে ঝাঁপ দেন।

পরে স্থানীয় ট্রলার চালকরা জামিরুনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সাঁতার না জানায় নাঈম পানিতে ডুবে যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা