সারাদেশ

ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৫। বুধবার (১২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তকীতলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি হোটেল থেকে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। আটক ফিরোজ আহমেদ নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের অধিনায়ক ফরহাদ হোসেন জানান, র‌্যাব হেডকোয়ার্টার্সের সহযোগিতায় নাটোর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতার প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৩৩

মামলা সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্যাতিত ওই ছাত্রী গত ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। বিদ্যালয়ের গেটে আসতে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ও তার দুই ভাই ওই পরীক্ষার্থীকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নেন। মাইক্রোবাসে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তার ছাত্রীকে রাজশাহীতে নিয়ে যান। এরপর রাজশাহী শহরের বিভিন্ন বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি।

অপহরণের ঘটনা জানার পর নির্যাতিত শিক্ষার্থীর মা ১ অক্টোবর রাতে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। পুলিশ ২ অক্টোবর নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করলেও পালিয়ে যায় ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ আহমেদ। পরে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা