গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু
সারাদেশ

গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

বুধবার (১২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামান শরাফতের ৮ম শ্রেণি পড়ুয়া একমাত্র ছেলে সিয়াম (১৪) নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে উচাখিলা স্কুল এন্ড কলেজে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে লাটিয়ামারি বাজারে একটি বাঁশ ভর্তি টমটম থেকে বাঁশ ফেলানোর সময় সেই বাঁশের শেষের অংশ গলায় ঢুকে গিয়ে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৩৩

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা