সারাদেশ

ময়মনসিংহে ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান 

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি/২০২১ এর বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: মরবো না হয় জিতবো

বুধবার (১২ অক্টোবর) ময়মনসিংহ নগরীর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি পরিচালনা পরিষদের মহাসচিব আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস, ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি মুহাম্মদ আলমগীর কবীর, বিশিষ্ট সমাজ সেবক বদর উদ্দিন, কামরুল ইসলাম মাস্টার প্রমুখ।

প্রসঙ্গত, ময়মনসিংহ সদর ও ত্রিশাল উপজেলায় ২০১৫ সাল থেকে প্রতি বছরই দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা