সারাদেশ

ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রোডের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে একজন মারা গেছেন।

আরও পড়ুন: কর্ণফুলীতে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার

তিনি হলেন মিঠু। মিঠুর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ বাকিরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩)।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি বলেন, গতকাল গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সকালে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আলামিন নামে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন: কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন গতকাল জানিয়েছিলেন, ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা