রাজনীতি

কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদের গাইবান্ধার একটি আসনের উপ-নির্বাচনে সমস্ত শক্তি প্রয়োগ করেও সুষ্ঠু নির্বাচন করতে না পেরে নির্বাচন কমিশন নিজেরাই নির্বাচন বন্ধ করে দিয়েছে। এতোদিন আমরা যা বলে আসছি গতকাল সেটাই প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আরও পড়ুন: ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে কি হলো না হলো এটা নিয়ে তাদের খুব বেশি আগ্রহ নেই বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের আগ্রহ শুধু নির্বাচন ব্যবস্থা নয় সমগ্র দেশকে যারা আজকে বিপদাপন্ন করেছে। গণতন্ত্রকে যারা হরণ করেছে, রাস্ট্রকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ ও তত্তাবধায়ক সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠনই একমাত্র পথ। সে কারেণেই আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যে চট্টগ্রামে আমাদের আন্দোলন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সরকার পতনের আন্দোলন চট্টগ্রামে শুরু হয়েছে। এই সমাবেশ লাখো মানুষের সমাগম হয়েছে। তাতে চট্টগ্রামের মানুষ বাংলাদেশের মানুষকে বার্তা দিয়ে দিয়েছে যে এখন থেকে এই সরকার পতনের আন্দোলন শুরু হলো। আর এখান থেকে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ও খুব অল্প সময়ের মধ্যেই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব-পূজা

প্রধানমন্ত্রীর দুর্ভিক্ষ বার্তার সমালোচনা করে ফখরুল বলেন, আগামীতে যদি দূর্ভিক্ষ হয় তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দূর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ না করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। দেশের মানুষের জন্য কিছু করতে না পারলে আপনার প্রধানমন্ত্রী থাকার কোন প্রয়োজন নেই।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা