নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান (ফাইল ছবি)
রাজনীতি

আমরা ভালো আছি

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ব্রিটেনের মতো দেশে বিদ্যুৎ খাতে দাম বেড়ে গেছে। সেখানে আমরা এখনো ভালো আছি। জাতির পিতার কন্যা দেশ বাঁচাতে কাজ করছেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক লীগের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আল্লাহ শেখ হাসিনার ওপর রহমতের চাদর বিছিয়ে রেখেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) সবাই বলেছে, বাংলাদেশ চীন ও ভারতের তুলনায় ভালো থাকবে।

আরও পড়ুন: মরবো না হয় জিতবো

বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে শামীম ওসমান বলেন, ‘ঢাকায় সমাবেশ না করে নারায়ণগঞ্জে করেন। আর একই সময়ে আমাদের ছাত্রলীগ সমাবেশ করুক। দেখেন কোনটাতে বেশি লোক হয়। আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ তো অনেক পরে, আগে ছাত্রলীগের সমান লোক দেখান। অল্প লোকজন নিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবেন, এগুলো আর মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সবাই ভালো আমি বলি না, সব জায়গায় ভালো-খারাপ আছে। কিন্তু যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট তখন তো আমাদের মিছিল করার কথা নয়। সবাইকে একসঙ্গে কাজ করা উচিত। আমরা এ কাজটা করছি না।

আরও পড়ুন: ত্রুটি পেলে ট্রেড লাইসেন্স বাতিল

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দনশীল, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শ্রমিক লীগ নেতা আব্দুল কাদির ও কামরুল হাসান মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা